ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে যুদ্ধবিরতির প্রস্তাব, পাকিস্তানের উদ্যোগে ‘ইসলামাবাদ অ্যাকর্ড’
ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান সংঘাত বন্ধে নতুন করে যুদ্ধবিরতির একটি প্রস্তাব সামনে এসেছে। পাকিস্তান এই প্রস্তাবের রূপরেখা তৈরি করে উভয় পক্ষের সঙ্গে বিনিময় করেছে।
রোববার (৫ এপ্রিল) রাতে তেহরান ও ওয়াশিংটনের কাছে প্রস্তাবটি তুলে ধরা হয়। কূটনৈতিক মহলে এটি আপাতত ‘ইসলামাবাদ অ্যাকর্ড’ নামে পরিচিতি পেয়েছে।
প্রস্তাবটির লক্ষ্য হচ্ছে দ্রুত যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং চলমান উত্তেজনা কমিয়ে আনা। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এতে সংঘাতের অবসান ও স্থিতিশীলতা ফেরানোর বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে।
তবে এখনো ইরান বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ প্রস্তাবের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিক মহল এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে।