বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমবিশ্বইরানকে এক রাতেই ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে এক রাতেই ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানকে এক রাতেই ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ভালো অবস্থানে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন বাহিনী চাইলে এক রাতেই পুরো ইরানকে ধ্বংস করে দিতে সক্ষম।

ট্রাম্প বলেন, “পুরো দেশটিকে এক রাতেই ধ্বংস করা সম্ভব, আর আগামীকাল হতে পারে সেই রাত।” তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমঝোতা না হলে বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানে যুক্তরাষ্ট্রের হামলার সংখ্যা আজ সবচেয়ে বেশি হতে যাচ্ছে এবং আগামী দিনে তা আরও বাড়ানো হবে।

তিনি আরও বলেন, আজকের তুলনায় আগামীকাল হামলার মাত্রা বাড়বে। এরপরও পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকবে ইরানের জন্য।

সূত্র: Al Jazeera