বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমবিশ্বইসরায়েল-ইরান উত্তেজনা চরমে, পাল্টাপাল্টি হামলায় হতাহত

ইসরায়েল-ইরান উত্তেজনা চরমে, পাল্টাপাল্টি হামলায় হতাহত

favicon
ভোরের আলো ডেস্ক:
ইসরায়েল-ইরান উত্তেজনা চরমে, পাল্টাপাল্টি হামলায় হতাহত

মধ্যপ্রাচ্যের উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় অন্তত ১৩৩ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে ইরানের আলবরজ প্রদেশ-এ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে।

Al Jazeera-এর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল সকাল ৭টা থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ১৩৩ জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং ৫ জন হালকা আহত হয়েছেন।

এদিকে ইরানের হামলার পাশাপাশি লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা অব্যাহত রেখেছে। দেশটির অ্যাম্বুল্যান্স সেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম জানিয়েছে, নাহারিয়া এলাকায় হিজবুল্লাহর হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন।