শনিবার , ১১ এপ্রিল ২০২৬
শনিবার , ১১ এপ্রিল ২০২৬
হোমবিশ্বইরানে হামলা দুই সপ্তাহ স্থগিত, শর্ত দিলেন ট্রাম্প

ইরানে হামলা দুই সপ্তাহ স্থগিত, শর্ত দিলেন ট্রাম্প

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানে হামলা দুই সপ্তাহ স্থগিত, শর্ত দিলেন ট্রাম্প

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-এর বিশেষ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ইরানের ওপর পূর্বঘোষিত বড় ধরনের হামলা অন্তত দুই সপ্তাহের জন্য স্থগিত করতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

তবে এই সাময়িক যুদ্ধবিরতির সঙ্গে কঠোর শর্ত জুড়ে দিয়েছেন তিনি। ট্রাম্প জানিয়েছেন, এই স্থগিতাদেশ তখনই কার্যকর থাকবে, যখন ইরান অবিলম্বে এবং সম্পূর্ণ নিরাপত্তার সঙ্গে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির-এর বিশেষ অনুরোধে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও জানান, দুই পক্ষের মধ্যে একটি ‘উভয়মুখী যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের পক্ষ থেকে পাওয়া ১০ দফা প্রস্তাব আলোচনার ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এই নাটকীয় ঘোষণার পেছনে পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন ট্রাম্প।

সূত্র: Reuters