হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনা, শান্ত থাকার আহ্বান চীনের
হরমুজ প্রণালি ঘিরে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে China। একই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় গঠনমূলক ভূমিকা রাখার আগ্রহও প্রকাশ করেছে বেইজিং।
Reuters-এর খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রণালিতে অবরোধের হুমকির প্রতিক্রিয়ায় সোমবার (১৩ এপ্রিল) এই আহ্বান জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন।
তিনি বলেন, হরমুজ প্রণালি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। তাই এ অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা এবং নির্বিঘ্ন নৌযান চলাচল নিশ্চিত করা পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থের সঙ্গে জড়িত।
চীন মনে করে, বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা না বাড়িয়ে কূটনৈতিকভাবে সমাধান খোঁজাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।