বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
হোমবিশ্বদক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত, হাসপাতালে হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত, হাসপাতালে হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

favicon
ভোরের আলো ডেস্ক:
দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত, হাসপাতালে হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর এক সেনা নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আইডিএফ জানায়, নিহত সেনার নাম আয়াল উরিয়েল বিয়াঙ্কো, যিনি সার্জেন্ট মেজর (রিজার্ভ) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আইডিএফ টেলিগ্রামে জানায়, আহত সেনাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের পরিবারকে বিষয়টি অবহিত করা হয়েছে।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা যাচাই করা ফুটেজে দেখা গেছে, ইসরায়েলি হামলার পর দক্ষিণ লেবাননের তেবনিন সরকারি হাসপাতাল-এ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাসপাতালের করিডোরজুড়ে ধুলোবালি, ভাঙা কাচ ছড়িয়ে থাকতে দেখা যায় এবং বিভিন্ন কক্ষে চিকিৎসা সরঞ্জাম এলোমেলো অবস্থায় পড়ে আছে।

হাসপাতালের বাইরে ধসে পড়া ধ্বংসাবশেষে বেশ কিছু যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, এ হামলায় হতাহতের ঘটনাও ঘটেছে।