বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
হোমবিশ্বপারমাণবিক কার্যক্রম স্থগিতে ইরানের ৫ বছরের প্রস্তাব, যুক্তরাষ্ট্রের ২০ বছরের শর্তে অচলাবস্থা

পারমাণবিক কার্যক্রম স্থগিতে ইরানের ৫ বছরের প্রস্তাব, যুক্তরাষ্ট্রের ২০ বছরের শর্তে অচলাবস্থা

favicon
ভোরের আলো ডেস্ক:
পারমাণবিক কার্যক্রম স্থগিতে ইরানের ৫ বছরের প্রস্তাব, যুক্তরাষ্ট্রের ২০ বছরের শর্তে অচলাবস্থা

পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখতে পাঁচ বছরের প্রস্তাব দিয়েছে ইরান, তবে তা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। জ্যেষ্ঠ ইরানি ও মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরান সর্বোচ্চ পাঁচ বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখতে আগ্রহী হলেও, যুক্তরাষ্ট্র সেখানে ২০ বছরের স্থগিতাদেশের শর্ত দিয়েছে। ফলে দুই পক্ষের অবস্থানের মধ্যে বড় ধরনের ফারাক তৈরি হয়েছে।

এর আগে ইসলামাবাদ-এ অনুষ্ঠিত আলোচনায় তেহরানের পারমাণবিক কর্মসূচি স্থগিতের বিষয়ে উভয় পক্ষ প্রস্তাব বিনিময় করলেও এখনো কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

বিশ্লেষকদের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরেই চলমান উত্তেজনার মূল সূত্রপাত। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও জোর দিয়ে বলেছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।