প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, হজযাত্রীদের সেবায় সতর্ক থাকার নির্দেশ
সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী Kazi Shah Mofazzal Hossain Kaikobad। তিনি সংশ্লিষ্টদের সরকারের ভাবমূর্তি রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান।
বুধবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্প সম্মেলনকক্ষে হজ টিমের সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী হজ টিমের সদস্যদের উদ্দেশে বলেন, তারা হজযাত্রীদের ‘খাদেম’ হিসেবে দায়িত্ব পালন করবেন, যা একটি সৌভাগ্যের বিষয়। হজযাত্রীদের যথাযথ সেবা নিশ্চিত করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
তিনি সতর্ক করে বলেন, হজযাত্রীদের সেবা বাদ দিয়ে অন্য কোনো কাজে জড়ানো যাবে না। দায়িত্বে গাফিলতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা ভালোভাবে দায়িত্ব পালন করবেন এবং হাজীদের সন্তুষ্টি অর্জন করবেন, তাদের পরবর্তী বছরেও এই দায়িত্ব দেওয়া হতে পারে।
আর যারা যথাযথ সেবা দিতে ব্যর্থ হবেন, তাদের মক্কা থেকে দেশে পাঠিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রশিক্ষণে হজ মনিটরিং, প্রশাসনিক, কারিগরি ও চিকিৎসক টিমসহ বিভিন্ন দলের সদস্যরা অংশ নেন।