শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
হোমবিশ্বতুরস্কে স্কুলে ভয়াবহ গুলিবর্ষণ: নিহত ৯, গুরুতর আহত একাধিক

তুরস্কে স্কুলে ভয়াবহ গুলিবর্ষণ: নিহত ৯, গুরুতর আহত একাধিক

favicon
ভোরের আলো ডেস্ক:
তুরস্কে স্কুলে ভয়াবহ গুলিবর্ষণ: নিহত ৯, গুরুতর আহত একাধিক

তুরস্ক-এর দক্ষিণাঞ্চলে একটি স্কুলে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় অন্তত আটজন শিক্ষার্থী ও একজন শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফচি

ঘটনাটি ঘটেছে কাহরামানমারাস অঞ্চলের আইসের চালিক মাধ্যমিক বিদ্যালয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ হামলায় অন্তত ১৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় ১৪ বছর বয়সী হামলাকারীও নিহত হয়েছে। এর একদিন আগেই দেশের দক্ষিণে আরেকটি উচ্চ বিদ্যালয়ে এক সাবেক ছাত্রের গুলিবর্ষণে ১৬ জন আহত হন, পরে ওই হামলাকারী আত্মহত্যা করে।

বুধবারের এই হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তুর্কি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলাকারী একজন ছাত্র বলে ধারণা করা হচ্ছে। সে দুটি শ্রেণিকক্ষে প্রবেশ করে গুলি চালায় এবং তার কাছে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও সাতটি ম্যাগাজিন ছিল।

স্থানীয় গভর্নর মুকেরেন উনলুয়ের অভিযোগ, ব্যবহৃত অস্ত্রগুলো হামলাকারীর সাবেক পুলিশ কর্মকর্তা বাবার ছিল। এ ঘটনায় ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বিবিসি কর্তৃক যাচাইকৃত একটি ভিডিওতে দেখা যায়, হামলার সময় আতঙ্কিত শিক্ষার্থীরা প্রথম তলার জানালা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করছে। স্থানীয় সম্প্রচারমাধ্যম এনটিভি-এর এক প্রতিবেদক জানান, গুলির শব্দ ছিল অত্যন্ত তীব্র এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর ছড়িয়ে পড়ার পর স্কুলের বাইরে উদ্বিগ্ন অভিভাবকদের ভিড় জমে যায়।