দিনের আলোতেই দেখা গেল নতুন চাঁদ, শুরু হলো জিলকদ মাস
দিনের উজ্জ্বল আলোয় আকাশে নতুন চাঁদ দেখা যাওয়ার বিরল ঘটনা ঘটেছে সংযুক্ত আরব আমিরাতে। এর মধ্য দিয়ে হিজরি ১৪৪৭ সালের জিলকদ মাসের সূচনা হয়েছে।
গালফ নিউজের বরাতে জানা গেছে, স্থানীয় সময় শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় এই নতুন চাঁদের ছবি ধারণ করা সম্ভব হয়। জ্যোতির্বিজ্ঞানীদের পর্যবেক্ষণ অনুযায়ী, তখন চাঁদের বয়স ছিল প্রায় ১৬ দশমিক ৫ ঘণ্টা এবং এটি সূর্য থেকে প্রায় ১১ দশমিক ৭ ডিগ্রি দূরত্বে অবস্থান করছিল।
বিশেষজ্ঞরা বলছেন, এমন অবস্থায় দিনের আলোয় চাঁদ দেখা পাওয়া অত্যন্ত বিরল একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। এই পর্যবেক্ষণের ভিত্তিতে আসন্ন জিলহজ মাস ও পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ সম্পর্কেও পূর্বাভাস দেওয়া হচ্ছে।