রবিবার , ১৯ এপ্রিল ২০২৬
রবিবার , ১৯ এপ্রিল ২০২৬
হোমবিশ্বনারী সংরক্ষণ বিল ব্যর্থ: বিরোধীদের ‘ভ্রূণহত্যার’ অভিযোগে মোদির তীব্র সমালোচনা

নারী সংরক্ষণ বিল ব্যর্থ: বিরোধীদের ‘ভ্রূণহত্যার’ অভিযোগে মোদির তীব্র সমালোচনা

favicon
ভোরের আলো ডেস্ক:
নারী সংরক্ষণ বিল ব্যর্থ: বিরোধীদের ‘ভ্রূণহত্যার’ অভিযোগে মোদির তীব্র সমালোচনা

নারী আসন সংরক্ষণ নিয়ে আনা ‘সংবিধান (১৩১তম সংশোধনী) বিল-২০২৬’ লোকসভায় পাস না হওয়ায় বিরোধী দলগুলোর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি অভিযোগ করেছেন, সরকারের নারী সমতা নিশ্চিতের উদ্যোগকে বিরোধীরা ‘ভ্রূণহত্যা’ করেছে।

শনিবার (১৮ এপ্রিল) জাতির উদ্দেশে দেওয়া ভিডিও ভাষণে মোদি বলেন, বিলটির লক্ষ্য ছিল সংসদে ছোট-বড় সব রাজ্যের সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং জনসংখ্যার ভিত্তিতে ক্ষমতার ন্যায্য বণ্টন প্রতিষ্ঠা করা।

তিনি অভিযোগ করেন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ও তাদের মিত্ররা এই উদ্যোগ ব্যর্থ করতে ভূমিকা রেখেছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি ও ডিএমকের মতো দলগুলোকেও বিলটি পাস না হওয়ার জন্য দায়ী করেন।

কংগ্রেসকে ‘সংস্কারবিরোধী’ আখ্যা দিয়ে মোদি বলেন, সংস্কারের যেকোনো উদ্যোগে বাধা দেওয়াই দলটির রাজনৈতিক অবস্থান। তিনি আরও দাবি করেন, কংগ্রেস আঞ্চলিক দলগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে এবং নারীদের পক্ষে ইতিহাস গড়ার একটি সুযোগ নষ্ট করেছে।

নারী প্রতিনিধিত্ব ও সাংবিধানিক সংস্কার ঘিরে বিলটি ব্যর্থ হওয়ায় ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।