রবিবার , ১৯ এপ্রিল ২০২৬
রবিবার , ১৯ এপ্রিল ২০২৬
হোমজাতীয়জ্বালানি আমদানিতে ২ বিলিয়ন ডলার অতিরিক্ত ব্যয়, সীমিত পরিসরে দাম সমন্বয়: জ্বালানি মন্ত্রী

জ্বালানি আমদানিতে ২ বিলিয়ন ডলার অতিরিক্ত ব্যয়, সীমিত পরিসরে দাম সমন্বয়: জ্বালানি মন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
জ্বালানি আমদানিতে ২ বিলিয়ন ডলার অতিরিক্ত ব্যয়, সীমিত পরিসরে দাম সমন্বয়: জ্বালানি মন্ত্রী

আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীলতা ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে সরকার জ্বালানি আমদানিতে অতিরিক্ত দুই বিলিয়ন ডলার ব্যয় করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার (১৯ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুদ্ধ শুরুর আগে বিশ্ববাজারে জ্বালানি তেলের যে দাম ছিল, বর্তমানে তা প্রায় দ্বিগুণ। এতে সরকারের ওপর বড় ধরনের অর্থনৈতিক চাপ তৈরি হলেও জনগণের স্বার্থে সরকার তেলের দাম তুলনামূলক কম বাড়িয়েছে।

মন্ত্রী বলেন, সরকার ভর্তুকি দিয়ে বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে এবং জনগণের ভোগান্তি কমাতে বাড়তি ব্যয়ের বড় অংশ নিজেই বহন করছে।

এদিকে আজ থেকেই দেশব্যাপী নতুন দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পেট্রলের দাম লিটারপ্রতি ১৯ টাকা, অকটেন ২০ টাকা এবং ডিজেলের দাম ১৫ টাকা বাড়ানো হয়েছে। ফলে প্রতি লিটার অকটেনের দাম দাঁড়িয়েছে ১৪০ টাকা, পেট্রল ১৩৫ টাকা এবং ডিজেল ১১৫ টাকা।

এছাড়া কেরোসিনের দামও বাড়ানো হয়েছে। নতুন দরে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার কেরোসিন বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।