রবিবার , ১৯ এপ্রিল ২০২৬
রবিবার , ১৯ এপ্রিল ২০২৬
হোমবিশ্বশুক্রবারের আগেই ফের যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা? ইঙ্গিত পাকিস্তানি নিরাপত্তা সূত্রের

শুক্রবারের আগেই ফের যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা? ইঙ্গিত পাকিস্তানি নিরাপত্তা সূত্রের

favicon
ভোরের আলো ডেস্ক:
শুক্রবারের আগেই ফের যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা? ইঙ্গিত পাকিস্তানি নিরাপত্তা সূত্রের

আগামী শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছে পাকিস্তানের দুটি নিরাপত্তা সূত্র।

আল জাজিরাকে নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো জানায়, কয়েকটি সাম্প্রতিক ঘটনার ভিত্তিতে এমন সম্ভাবনা তৈরি হয়েছে।

তাদের দাবি, যুক্তরাষ্ট্রের দুটি ভারী এয়ারলিফট বিমান সি-১৭ গ্লোবমাস্টার ইসলামাবাদের কাছে রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেসে অবতরণ করেছে, যা কূটনৈতিক তৎপরতার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

এছাড়া বিমানবন্দর থেকে ইসলামাবাদের ‘রেড জোন’ পর্যন্ত সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। একইসঙ্গে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সেরেনা ও ম্যারিয়ট হোটেল থেকে অতিথিদের সরিয়ে নেওয়া হচ্ছে এবং শুক্রবার পর্যন্ত নতুন বুকিং বন্ধ রাখা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিশ্লেষকদের মতে, এসব পদক্ষেপ সম্ভাব্য উচ্চপর্যায়ের বৈঠক বা নতুন আলোচনা আয়োজনের প্রস্তুতির ইঙ্গিত দিতে পারে।