সোমবার , ২০ এপ্রিল ২০২৬
সোমবার , ২০ এপ্রিল ২০২৬
হোমজাতীয়শিগগিরই দশম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু: সংসদে তথ্যমন্ত্রী

শিগগিরই দশম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু: সংসদে তথ্যমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
শিগগিরই দশম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু: সংসদে তথ্যমন্ত্রী

সংবাদপত্রে দশম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শিগগিরই শুরু হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর নবম সংবাদপত্র মজুরি বোর্ডের রোয়েদাদ গেজেট আকারে প্রকাশিত হলেও সাংবাদিক ও মালিকপক্ষের আয়কর সংক্রান্ত মতপার্থক্যের কারণে তা এখনো কার্যকর হয়নি।

ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে বিরোধীদলীয় সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন নিয়ে বর্তমানে ৬টি রিট ও সিভিল পিটিশন বিচারাধীন রয়েছে।

তথ্যমন্ত্রী আরও বলেন, সাংবাদিকদের সুরক্ষা, পেশাগত নিরাপত্তা ও সহায়তা নিশ্চিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সাংবাদিক সুরক্ষা সহায়তা সেল, হুমকি-হামলা ও ডিজিটাল হয়রানির ঘটনায় আইনি ও প্রযুক্তিগত সহায়তা, নারী সাংবাদিকদের জন্য বিশেষ সহায়তা, ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ এবং জেলা পর্যায়ে সুরক্ষা উদ্যোগ।