ইরান যুদ্ধবিরতি ‘লঙ্ঘন’ করেছে, তবু শান্তিচুক্তি সম্ভব: ট্রাম্প
ইরান যুদ্ধবিরতি ‘গুরুতরভাবে লঙ্ঘন’ করেছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে উত্তেজনার মধ্যেও শান্তিচুক্তির সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি।
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, এবিসি নিউজের সাংবাদিক জনাথন কার্ল সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ট্রাম্প ব্যক্তিগতভাবে তাকে এ মন্তব্য করেছেন।
কার্লের বরাতে ট্রাম্প বলেন, শান্তিচুক্তি হবেই—সহজভাবে না হলে কঠিনভাবে। তবে যেকোনো উপায়ে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব বলে তিনি বিশ্বাস করেন।
ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এলো, যখন যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবুও তার বক্তব্য কূটনৈতিক সমাধানের সম্ভাবনাকে সামনে নিয়ে এসেছে।