সোমবার , ২০ এপ্রিল ২০২৬
সোমবার , ২০ এপ্রিল ২০২৬
হোমবিশ্বইরানি কার্গো জাহাজ আটকে উত্তেজনা বাড়ার শঙ্কা, আলোচনায় অনিশ্চয়তার সতর্কবার্তা

ইরানি কার্গো জাহাজ আটকে উত্তেজনা বাড়ার শঙ্কা, আলোচনায় অনিশ্চয়তার সতর্কবার্তা

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানি কার্গো জাহাজ আটকে উত্তেজনা বাড়ার শঙ্কা, আলোচনায় অনিশ্চয়তার সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য আলোচনাকে ঘিরে পাকিস্তানে প্রস্তুতি চলার মধ্যেই ইরানের একটি কার্গো জাহাজ মাঝসমুদ্রে আটকের ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আমেরিকার অবরোধ অগ্রাহ্যের অভিযোগে মার্কিন বাহিনীর এই পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক আমিন সাইক্যাল বলেছেন, ইরানি জাহাজ আটক সহজেই আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে দিতে পারে এবং ইসলামাবাদে সম্ভাব্য আলোচনার ইতিবাচক ফলাফলের সম্ভাবনাও ক্ষতিগ্রস্ত হতে পারে।

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, উভয় পক্ষ যদি দীর্ঘমেয়াদি সমাধান চায়, তাহলে সংঘাত বাড়াতে পারে—এমন পদক্ষেপ এড়িয়ে চলা জরুরি।

ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তার মতে, একদিকে সংকট সমাধানের কথা বলা এবং অন্যদিকে ইরানের বিরুদ্ধে হুমকি—এই দ্বৈত অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করছে।

যুদ্ধবিরতির সময়সীমা ঘনিয়ে আসায় উভয় পক্ষই চাপে রয়েছে বলেও মন্তব্য করেন সাইক্যাল। একইসঙ্গে তিনি হরমুজ প্রণালিকে ইরানের জন্য নতুন প্রতিরোধক শক্তি হিসেবে উল্লেখ করেন।