যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টি, উদ্ধার হয়নি এখনও; আরেক শিক্ষার্থীর খণ্ডিত মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির কোনো খোঁজ এখনও পাওয়া যায়নি। তাকে উদ্ধারে স্থানীয় নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে।
এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, নাহিদা বৃষ্টি জীবিত আছেন কি না, তা এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক হিশাম সালেহ আবুগারবেই-কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে, শুক্রবার সকালে একই ঘটনায় নিখোঁজ আরেক শিক্ষার্থী জামিল লিমনের মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, আটক ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিক এবং পুরো ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে।