রবিবার , ২৬ এপ্রিল ২০২৬
রবিবার , ২৬ এপ্রিল ২০২৬
হোমসারা দেশতনু হত্যা মামলায় ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান কারাগারে

তনু হত্যা মামলায় ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান কারাগারে

favicon
ভোরের আলো ডেস্ক:
তনু হত্যা মামলায় ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান কারাগারে

কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের ১০ বছর পর গ্রেফতার হওয়া ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবদুল্লাহ আমান এ আদেশ দেন।

তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর পরিদর্শক তরিকুল ইসলাম জানান, তিন দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল ও আলোচনা রয়েছে। মামলার তদন্ত কার্যক্রম এখনো চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।