গাইবান্ধায় বজ্রপাতে চাচা-ভাতিজাসহ ৫ জনের মৃত্যু
বৃষ্টির সময় বজ্রপাতে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা, সাঘাটা উপজেলা ও ফুলছড়ি উপজেলা-য় চাচা-ভাতিজাসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে পৃথক স্থানে এসব ঘটনা ঘটে। এর মধ্যে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রাম, সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রাম এবং ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চলে বজ্রপাতের ঘটনা ঘটে।
সুন্দরগঞ্জে নিহতরা হলেন—ফুয়াদ হাসান (৩৫), রাফি চৌধুরী (৮) ও মিজানুর রহমান (১৮)। ফুয়াদ হাসান জাহাঙ্গীর আলম চৌধুরীর ছেলে, রাফি ছোটন চৌধুরীর ছেলে এবং মিজানুর রহমান নবির হোসেনের ছেলে। নিহত রাফি ও মিজান সম্পর্কে চাচা-ভাতিজা ছিলেন বলে জানা গেছে।
অন্য দুই উপজেলার হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।