রবিবার , ২৬ এপ্রিল ২০২৬
রবিবার , ২৬ এপ্রিল ২০২৬
হোমবিশ্বমার্চে ৫১ মিলিয়ন ডলারের বন্ড কিনেছেন ট্রাম্প: রয়টার্স

মার্চে ৫১ মিলিয়ন ডলারের বন্ড কিনেছেন ট্রাম্প: রয়টার্স

favicon
ভোরের আলো ডেস্ক:
মার্চে ৫১ মিলিয়ন ডলারের বন্ড কিনেছেন ট্রাম্প: রয়টার্স

চলতি বছরের মার্চ মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তত ৫১ মিলিয়ন মার্কিন ডলারের বন্ড কিনেছেন বলে আর্থিক নথিতে প্রকাশ পেয়েছে। রোববার (২৬ এপ্রিল) ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

শনিবার (২৫ এপ্রিল) প্রকাশিত যুক্তরাষ্ট্রের সরকারি নীতিমালা দফতরের আর্থিক ডিসক্লোজার অনুযায়ী, গত মাসে ট্রাম্প মোট ১৭৫টি আর্থিক লেনদেন সম্পন্ন করেছেন। তবে প্রতিটি লেনদেনের সুনির্দিষ্ট অঙ্ক উল্লেখ না করে নির্দিষ্ট সীমার মধ্যে তথ্য দেওয়া হয়েছে।

নথি অনুযায়ী, তার অধিকাংশ বিনিয়োগ ছিল বিভিন্ন রাজ্য, কাউন্টি, স্কুল ডিস্ট্রিক্ট এবং সরকারি সংশ্লিষ্ট সংস্থার ইস্যুকৃত মিউনিসিপাল বন্ডে। পাশাপাশি কিছু মার্কিন ট্রেজারি বন্ডেও বিনিয়োগ করেছেন তিনি।

সবচেয়ে বড় ২৬টি লেনদেনের পরিমাণ ছিল ১০ লাখ থেকে ৫০ লাখ ডলারের মধ্যে, যার বেশিরভাগই সরকারি বন্ড বা ট্রেজারি। এছাড়া Weyerhaeuser এবং General Motors-এর মতো কর্পোরেট বন্ডেও বিনিয়োগ করেছেন ট্রাম্প।