সোমবার , ২৭ এপ্রিল ২০২৬
সোমবার , ২৭ এপ্রিল ২০২৬
হোমসারা দেশনারায়ণগঞ্জের সাত খুনের ১২ বছর, রায় কার্যকরে বিলম্বে ক্ষোভ নিহত পরিবারগুলোর

নারায়ণগঞ্জের সাত খুনের ১২ বছর, রায় কার্যকরে বিলম্বে ক্ষোভ নিহত পরিবারগুলোর

favicon
ভোরের আলো ডেস্ক:
নারায়ণগঞ্জের সাত খুনের ১২ বছর, রায় কার্যকরে বিলম্বে ক্ষোভ নিহত পরিবারগুলোর

নারায়ণগঞ্জের বহুল আলোচিত নারায়ণগঞ্জ সাত খুন মামলার ১২ বছর পূর্ণ হলো আজ। দীর্ঘ সময় পার হলেও আপিল বিভাগের ধীরগতির কারণে এখনো মামলার চূড়ান্ত রায় কার্যকর হয়নি। এতে করে নিহতদের পরিবারের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। স্বজনদের অভিযোগ, আসামিরা প্রভাবশালী হওয়ায় বিচার প্রক্রিয়ায় প্রভাব পড়েছে।

২০১৪ সালের এই দিনে নারায়ণগঞ্জ আদালতে হাজিরা শেষে ফেরার পথে অপহৃত হন তৎকালীন সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার, নজরুলের সহযোগী তাজুল ইসলাম, সিরাজুল ইসলাম লিটন, মনিরুজ্জামান স্বপন, স্বপনের গাড়িচালক জাহাঙ্গীর আলম এবং চন্দন সরকারের গাড়িচালক ইব্রাহিম।

অপহরণের তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে তাদের মরদেহ, যা সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। এখনো এই মামলার বিচার সম্পূর্ণ বাস্তবায়ন না হওয়ায় ন্যায়বিচার নিয়ে প্রশ্ন তুলছেন ভুক্তভোগী পরিবারগুলো।