বুধবার , ২৯ এপ্রিল ২০২৬
বুধবার , ২৯ এপ্রিল ২০২৬
হোমসারা দেশমেহেন্দীগঞ্জে বজ্রাঘাতে শিক্ষকসহ ১৬ শিক্ষার্থী আহত

মেহেন্দীগঞ্জে বজ্রাঘাতে শিক্ষকসহ ১৬ শিক্ষার্থী আহত

favicon
ভোরের আলো ডেস্ক:
মেহেন্দীগঞ্জে বজ্রাঘাতে শিক্ষকসহ ১৬ শিক্ষার্থী আহত

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা-এ বজ্রাঘাতের ঘটনায় এক শিক্ষকসহ অন্তত ১৬ শিক্ষার্থী আহত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার চরএককরিয়া ও আলীমাবাদ ইউনিয়নের দুটি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চরএককরিয়া ইউনিয়নের দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয়ে দুপুর সোয়া ২টার দিকে হঠাৎ বজ্রপাত হয়। বিকট শব্দে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ক্লাসরুমে এবং শিক্ষার্থীরা ছোটাছুটি শুরু করে।

এ সময় ধর্মীয় শিক্ষক মাওলানা ফারুকুল ইসলামসহ আট শিক্ষার্থী অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাদের মধ্যে কয়েকজন সাময়িকভাবে জ্ঞান হারান বলে জানা গেছে।

বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার মৌ জানায়, ঘটনার সময় আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং হঠাৎ করেই বজ্রপাত হয়, এতে সবাই ভয় পেয়ে যায়।

অন্যদিকে, একই সময়ে আলীমাবাদ ইউনিয়নের আরেকটি বিদ্যালয়েও বজ্রাঘাতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।