গাজাগামী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটক, ইসরায়েলের বিরুদ্ধে ‘জলদস্যুতা’র অভিযোগ
গাজা উপত্যকার উদ্দেশ্যে মানবিক সহায়তা বহনকারী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’কে গ্রিসের নিকটবর্তী আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। আয়োজকরা এই পদক্ষেপকে ‘বিচারহীনতার চরম উদাহরণ’ এবং ‘জলদস্যুতা’ হিসেবে আখ্যা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, চলতি মাসের ১২ এপ্রিল স্পেনের একটি বন্দর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ গাজা অভিমুখে যাত্রা শুরু করে, যার উদ্দেশ্য ছিল অবরুদ্ধ অঞ্চলে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া।
ফ্লোটিলার আয়োজকরা এক বিবৃতিতে অভিযোগ করেন, ভূমধ্যসাগরের ক্রিট দ্বীপের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমা থেকে বেআইনিভাবে তাদের আটক করা হয়েছে। তারা বলেন, কোনো দেশেরই আন্তর্জাতিক জলসীমায় নিয়ন্ত্রণ বা দখল প্রতিষ্ঠার অধিকার নেই, অথচ ইসরায়েল সেই সীমা লঙ্ঘন করেছে।
অন্যদিকে, জাতিসংঘে ইসরায়েলের দূত ড্যানি ড্যানন দাবি করেছেন, নৌবহরটি ইসরায়েলি জলসীমায় প্রবেশের আগেই তা থামিয়ে দেওয়া হয়েছে।