জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র
ন্যাটো মিত্র জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১ মে) এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।
বার্তা সংস্থা রয়টার্স–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ–এর নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে এই প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
পেন্টাগনের মুখপাত্র সিন পারনেল জানিয়েছেন, বর্তমানে জার্মানিতে প্রায় ৩৬ হাজার ৪০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যা ইউরোপে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি।
বিশ্লেষকদের মতে, সামরিক জোট ন্যাটো–এর সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান মতপার্থক্যের প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।