শনিবার , ০২ মে ২০২৬
শনিবার , ০২ মে ২০২৬
হোমসারা দেশতাড়াশে নির্বাচনী সভায় হামলার মামলায় চেয়ারম্যান ময়নুল হক গ্রেপ্তার

তাড়াশে নির্বাচনী সভায় হামলার মামলায় চেয়ারম্যান ময়নুল হক গ্রেপ্তার

favicon
ভোরের আলো ডেস্ক:
তাড়াশে নির্বাচনী সভায় হামলার মামলায় চেয়ারম্যান ময়নুল হক গ্রেপ্তার

তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নে বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার–এর নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ময়নুল হক–কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১ মে) দিনগত রাত সাড়ে ১০টার দিকে বারুহাস ইউনিয়নের বড়পওতা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বারুহাস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ময়নুল হক উক্ত মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।

এ বিষয়ে তাড়াশ থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার তাকে আদালতে হাজির করা হবে বলে পুলিশ জানিয়েছে।