স্বাস্থ্য চুক্তি প্রত্যাখ্যান করল ঘানা, তথ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ
ঘানা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি প্রস্তাবিত স্বাস্থ্য চুক্তি প্রত্যাখ্যান করেছে। চুক্তির কিছু শর্তে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা ছাড়াই মার্কিন সংস্থাগুলোকে দেশটির সংবেদনশীল স্বাস্থ্য তথ্যে প্রবেশাধিকার দেওয়ার সুযোগ ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শুক্রবার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস–কে এক কর্মকর্তা এ তথ্য জানান। একই ধরনের উদ্বেগের কারণে এর আগেও আফ্রিকার কয়েকটি দেশ এমন চুক্তি থেকে সরে এসেছে।
ঘানার ডেটা সুরক্ষা কমিশনের নির্বাহী পরিচালক আর্নল্ড কাভারপুও বলেন, যুক্তরাষ্ট্র যে পরিমাণ তথ্য চাইছে, তা প্রয়োজনের তুলনায় অনেক বেশি।
তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি মার্কিন পররাষ্ট্র দপ্তর।