বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
হোমসারা দেশরূপগঞ্জে পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু

রূপগঞ্জে পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু

favicon
ভোরের আলো ডেস্ক:
রূপগঞ্জে পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু

রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাবো এলাকায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ফারিয়া ও টুম্পা নামে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ফারিয়া দিরাই উপজেলার ধনপুর এলাকার দ্বীন ইসলামের মেয়ে। সে পরিবারের সঙ্গে সোনাবো এলাকায় ভাড়া বাসায় থাকত এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

অন্যদিকে টুম্পা একই উপজেলার রফিনগর এলাকার মাসুদ মিয়ার মেয়ে। সেও পরিবারের সঙ্গে সোনাবো এলাকায় ভাড়া বাসায় থাকত এবং একই বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের উভয়ের মা-বাবা পোশাক কারখানার শ্রমিক।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, শনিবার দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে তারা। এক পর্যায়ে ফারিয়া পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে টুম্পাও ডুবে যায়।

পরে খোঁজাখুঁজির পর স্থানীয়রা তাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।