মার্কিন দুই গণমাধ্যমে ক্ষোভ ঝাড়লেন ডোনাল্ড ট্রাম্প
ইরানকে ঘিরে যুদ্ধসংক্রান্ত প্রতিবেদন প্রকাশের জেরে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দুই গণমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ও সিএনএন–এর ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প।
এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ‘রাষ্ট্রদ্রোহিমূলক’ এবং সিএনএন ‘নির্বোধ’। এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
ট্রাম্প দাবি করেন, ইরানকে সামরিকভাবে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, বিভিন্ন প্রতিবেদনে ইরানকে শক্তিশালী হিসেবে উপস্থাপন করা হলেও বাস্তবে তাদের আর কিছুই অবশিষ্ট নেই।
নিউইয়র্ক টাইমস ও সিএনএনের প্রতিবেদনের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, এসব গণমাধ্যম এমনভাবে সংবাদ প্রকাশ করছে, যাতে মনে হয় ইরান যুদ্ধে এগিয়ে রয়েছে। তার মতে, নিউইয়র্ক টাইমসের প্রকাশিত কিছু লেখা ‘রাষ্ট্রদ্রোহী’ পর্যায়ের।
ট্রাম্প আরও বলেন, সিএনএন তিনি মাঝে মাঝে দেখেন ‘প্রতিপক্ষের গতিবিধি বোঝার জন্য’।