রবিবার , ০৩ মে ২০২৬
রবিবার , ০৩ মে ২০২৬
হোমবিশ্বদিল্লির বিবেক বিহারে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৯, আহত অন্তত ৭

দিল্লির বিবেক বিহারে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৯, আহত অন্তত ৭

favicon
ভোরের আলো ডেস্ক:
দিল্লির বিবেক বিহারে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৯, আহত অন্তত ৭

ভারতের রাজধানী দিল্লি-এর পূর্বাঞ্চলের বিবেক বিহার এলাকায় একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত এবং আরও ৭ জন আহত হয়েছেন।

রোববার ভোরে চারতলা ভবনটিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি। স্থানীয় সময় ভোর প্রায় ৪টার দিকে ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

আগুন লাগার পর ভবনের ভেতরে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ায় অনেক বাসিন্দা আটকা পড়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

কর্মকর্তারা জানান, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ সময় ১০ জনের বেশি বাসিন্দাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আহতদের আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ ও ফায়ার সার্ভিস বিভাগ।

এছাড়া ভবনটির নিরাপত্তা ব্যবস্থা ও অগ্নিনির্বাপণ সরঞ্জাম যথাযথ ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।