রবিবার , ০৩ মে ২০২৬
রবিবার , ০৩ মে ২০২৬
হোমসারা দেশশ্রীমঙ্গলে মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা

শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা

favicon
ভোরের আলো ডেস্ক:
শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা

শ্রীমঙ্গল-এ একটি মসজিদের ভেতরে ফজরের নামাজের সময় এক মুসল্লিকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে।

রোববার (৩ মে) উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এ ঘটনা ঘটে। নিহত হাফিজ মিয়া স্থানীয় লইয়ারকুল এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যান তিনি। নামাজ শুরুর প্রস্তুতির সময় হঠাৎ একই এলাকার বাসিন্দা জসিম মিয়া তার ওপর হামলা চালান। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত জসিম মিয়াকে আটক করে। পরে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হয়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং হত্যার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।