মঙ্গলবার , ০৫ মে ২০২৬
মঙ্গলবার , ০৫ মে ২০২৬
হোমবিশ্বইরানের সঙ্গে সংঘাত ‘প্রায় শেষ’, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের সঙ্গে সংঘাত ‘প্রায় শেষ’, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানের সঙ্গে সংঘাত ‘প্রায় শেষ’, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাত ‘মূলত শেষ’ হয়ে গেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৫ মে) সিএনএন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যদি হরমুজ প্রণালি বা পারস্য উপসাগর অঞ্চলে মার্কিন জাহাজকে লক্ষ্য করে হামলার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে।

তিনি আরও কঠোর ভাষায় সতর্ক করে বলেন, এমন পরিস্থিতি তৈরি হলে ইরানকে ‘পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে ফেলা’ হবে।