নির্বাচনী মন্তব্য ঘিরে রসিকতা, শমীকের বক্তব্যে প্রতিক্রিয়া অনুপম খেরের
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই আলোচনায় এসেছে শমীক ভট্টাচার্য-এর একটি মন্তব্য। একুশের নির্বাচনে পরাজয়ের পরও ছাব্বিশের নির্বাচনে জয় পাওয়ার প্রেক্ষাপটে তিনি তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে কড়া মন্তব্য করেছিলেন।
তৃণমূলের ফিরে আসার সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, আকাশ-সমুদ্র মিশে যেতে পারে, এমনকি অনুপম খের-এর টাক মাথায়ও চুল গজাতে পারে, কিন্তু বাংলায় তৃণমূল আর ফিরবে না।
নির্বাচনের ফল প্রকাশের পর এই মন্তব্য নতুন করে আলোচনায় আসে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন অনুপম খের নিজেই। তিনি শমীকের সেই বক্তব্য শেয়ার করে রসিকতার ছলে জবাব দেন।
উল্লেখ্য, অনুপম খের অতীতে একাধিকবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কে প্রকাশ্যে সমর্থন করেছেন এবং গেরুয়া শিবিরের সমর্থক হিসেবেও পরিচিত।