শনিবার , ০৯ মে ২০২৬
শনিবার , ০৯ মে ২০২৬
হোমবিশ্বআজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী

আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী

favicon
ভোরের আলো ডেস্ক:
আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী

ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীকে বরণ করে নিতে প্রস্তুত কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। আজ শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী।

তিনি পশ্চিমবঙ্গের ইতিহাসে ভারতীয় জনতা পার্টির প্রথম মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। এর আগে শুক্রবার বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে তাকে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিও উপস্থিত ছিলেন।

আজকের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া দেশের অন্তত ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে।

শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুরো মাঠকে ৩৫টি সেক্টরে ভাগ করা হয়েছে এবং নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে প্রায় চার হাজার পুলিশ সদস্য।