রবিবার , ১০ মে ২০২৬
রবিবার , ১০ মে ২০২৬
হোমবিনোদনওটিটিতে আসছে ‘ধুরন্ধর : দ্য রিভেঞ্জ’, থাকছে অতিরিক্ত অদেখা দৃশ্য

ওটিটিতে আসছে ‘ধুরন্ধর : দ্য রিভেঞ্জ’, থাকছে অতিরিক্ত অদেখা দৃশ্য

favicon
ভোরের আলো ডেস্ক:
ওটিটিতে আসছে ‘ধুরন্ধর : দ্য রিভেঞ্জ’, থাকছে অতিরিক্ত অদেখা দৃশ্য

প্রেক্ষাগৃহে টানা সাফল্যের পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে ধুরন্ধর : দ্য রিভেঞ্জ। শুক্রবার (৮ মে) সিনেমাটির মুক্তির ৫০ দিন পূর্ণ হয়েছে। বড় পর্দায় দর্শকপ্রিয়তা অর্জনের পর এবার এটি ডিজিটাল প্ল্যাটফর্মে দর্শকদের সামনে আসছে।

জানা গেছে, আগামী ১৪ মে Netflix–এ মুক্তি পাবে সিনেমাটি। তবে ওটিটি সংস্করণের নাম রাখা হয়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ (র অ্যান্ড আনসিন)’।

ওটিটি সংস্করণে দর্শকদের জন্য থাকছে অতিরিক্ত কিছু অদেখা দৃশ্য। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সংস্করণের দৈর্ঘ্য ছিল ৩ ঘণ্টা ৪৯ মিনিট ৬ সেকেন্ড, আর নেটফ্লিক্স সংস্করণটি হবে প্রায় তিন মিনিট বেশি, অর্থাৎ ৩ ঘণ্টা ৫২ মিনিট।

সিনেমাটি পরিচালনা করেছেন আদিত্য ধর। এতে অভিনয় করেছেন রণবীর সিং, সঞ্জয় দত্ত, আর মাধবন এবং অর্জুন রামপাল। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সারা অর্জুনরাকেশ বেদী

উল্লেখ্য, ২০২৫ সালের ৫ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। এর ধারাবাহিকতায় সিক্যুয়াল ‘ধুরন্ধর : দ্য রিভেঞ্জ’ও দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে।