সোমবার , ১১ মে ২০২৬
সোমবার , ১১ মে ২০২৬
হোমবিশ্বশুভেন্দু অধিকারীর পিএ হত্যা: উত্তর প্রদেশ থেকে ৩ শার্প শুটার গ্রেপ্তার

শুভেন্দু অধিকারীর পিএ হত্যা: উত্তর প্রদেশ থেকে ৩ শার্প শুটার গ্রেপ্তার

favicon
ভোরের আলো ডেস্ক:
শুভেন্দু অধিকারীর পিএ হত্যা: উত্তর প্রদেশ থেকে ৩ শার্প শুটার গ্রেপ্তার

শুভেন্দু অধিকারী –এর একান্ত ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যা মামলায় উত্তর প্রদেশ থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। অভিযুক্তদের গতকাল রাতেই কলকাতায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

সোমবার তাদের বারাসত আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে তদন্তকারীরা।

গত ৬ মে রাতে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়ের পর মধ্যমগ্রামে হামলার শিকার হন চন্দ্রনাথ রথ। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ নেওয়ার আগেই দুষ্কৃতীরা খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি চালায়। এতে তার বুকে ও হাতে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার তদন্তে নামে সিআইডি ও এসটিএফ। তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যায় ইউপিআই লেনদেন থেকে। জানা যায়, হামলাকারীরা বালি টোল প্লাজায় ইউপিআইয়ের মাধ্যমে টাকা পরিশোধ করেছিল। সেই ডিজিটাল লেনদেনের তথ্য অনুসরণ করেই উত্তর প্রদেশে অভিযান চালিয়ে তিন শার্প শুটারকে গ্রেপ্তার করা হয়।