মঙ্গলবার , ১২ মে ২০২৬
মঙ্গলবার , ১২ মে ২০২৬
হোমসারা দেশনোয়াখালীর হাতিয়া ও কবিরহাটে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

নোয়াখালীর হাতিয়া ও কবিরহাটে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

favicon
ভোরের আলো ডেস্ক:
নোয়াখালীর হাতিয়া ও কবিরহাটে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

নোয়াখালীর হাতিয়া ও কবিরহাট উপজেলায় পৃথক ঘটনায় দুই দিনে চার শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। এসব ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (১১ মে) সকাল ৯টার দিকে হাতিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চরলইট্রা গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবে নুসরাত বেগম মরিয়ম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে সকাল ১১টার দিকে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন।

মরিয়ম স্থানীয় বাসিন্দা মিরাজের মেয়ে।

এর আগে ১০ মে ভোরে হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নে পুকুরে ভাসমান অবস্থায় সাইমুন (৪) নামে আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সে ওই এলাকার মো. ফরিদের ছেলে। পরিবারের সদস্যরা জানান, শনিবার বিকেল থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরে পরদিন ভোরে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ দেখতে পান তারা।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন জানান, ঘটনাগুলো দুর্ঘটনাজনিত এবং এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।