সম্পর্ক নিয়ে গুঞ্জন, আলাদা থাকার ইঙ্গিত মৌনি রায়–সুরাজ নাম্বিয়ারের
হিন্দি চলচ্চিত্র জগতের অভিনেত্রী মৌনি রায় এবং তার স্বামী সুরাজ নাম্বিয়ারের দাম্পত্য জীবন নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই দম্পতি একে অপরকে অনুসরণ করা বন্ধ করেছেন বলে জানা গেছে, যা তাদের বিচ্ছেদের গুঞ্জনকে আরও জোরদার করেছে।
২০২২ সালে জমকালো আয়োজনে বিয়ে করা এই জুটি শুরু থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করতেন। তবে সাম্প্রতিক সময়ে তারা একে অপরের সঙ্গে কোনো ছবি বা ব্যক্তিগত মুহূর্ত প্রকাশ করছেন না।
হঠাৎ করে একে অপরকে অনুসরণ বন্ধ করে দেওয়া এবং নীরব অবস্থান নেওয়ায় ভক্তদের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত মৌনি রায় কিংবা সুরাজ নাম্বিয়ার কেউই কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।
২০২২ সালের ২৭ জানুয়ারি গোয়ায় দুই পরিবারের ধর্মীয় রীতি মেনে তাদের বিয়ে সম্পন্ন হয়। ভিন্ন সংস্কৃতির এই মিলন তখন ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছিল।