মঙ্গলবার , ১২ মে ২০২৬
মঙ্গলবার , ১২ মে ২০২৬
হোমবিশ্ববিজয় থালাপতির সঙ্গে দেখা করতে ৬৫০ কিলোমিটার হেঁটে চেন্নাইয়ের পথে কেরালার দম্পতি

বিজয় থালাপতির সঙ্গে দেখা করতে ৬৫০ কিলোমিটার হেঁটে চেন্নাইয়ের পথে কেরালার দম্পতি

favicon
ভোরের আলো ডেস্ক:
বিজয় থালাপতির সঙ্গে দেখা করতে ৬৫০ কিলোমিটার হেঁটে চেন্নাইয়ের পথে কেরালার দম্পতি

অভিনেতা থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয়-এর সঙ্গে সাক্ষাৎ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ভারতের কেরালার এক দম্পতি। তারা প্রায় ৬৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে চেন্নাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।

সোমবার এক প্রতিবেদনে সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, এই দম্পতি দীর্ঘ পথ পাড়ি দিয়ে তাদের প্রিয় তারকার সঙ্গে দেখা করার ইচ্ছা পূরণ করতে চান। তাদের এই যাত্রা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে থালাপতি বিজয় অভিনয় থেকে রাজনীতিতে সক্রিয় হওয়ার পর থেকেই তার জনপ্রিয়তা আরও বেড়েছে, যার ফলে তার সঙ্গে দেখা করার এমন ঘটনা ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে।