মঙ্গলবার , ১২ মে ২০২৬
মঙ্গলবার , ১২ মে ২০২৬
হোমস্বাস্থ্যদেশে হাম রোগে মৃত্যুর সংখ্যা বাড়ছে, হাসপাতালে চাপ

দেশে হাম রোগে মৃত্যুর সংখ্যা বাড়ছে, হাসপাতালে চাপ

favicon
ভোরের আলো ডেস্ক:
দেশে হাম রোগে মৃত্যুর সংখ্যা বাড়ছে, হাসপাতালে চাপ

দেশে হাম ও হাম-উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা থামছে না। গত ২৪ ঘণ্টায় সিলেট ও ময়মনসিংহে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটেই দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

প্রাদুর্ভাব শুরুর পর থেকে শুধু সিলেট বিভাগেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ৫৪ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৮৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সেখানে ৯৬ জন হাম আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন।

এছাড়া রাজশাহী, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও রোগীর সংখ্যা বাড়ছে। অনেক হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট দেখা দেওয়ায় রোগীদের মেঝে বা বারান্দায় রেখেও চিকিৎসা দিতে হচ্ছে, ফলে সংক্রমণের ঝুঁকিও বাড়ছে।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত টিকা কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।