নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১২
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লাইন লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ এপ্রিল) দুপুরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় অন্তত ১২ জন কর্মকর্তা-কর্মচারী দগ্ধ হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেলা ১টার দিকে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে কর্মকর্তা-কর্মচারীরা দুপুরের খাবার গ্রহণ করছিলেন। এ সময় হঠাৎ গ্যাস লিকেজ থেকে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পরপরই সহকর্মীরা আহতদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। সেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
দগ্ধদের মধ্যে রয়েছেন নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আল-আমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) এবং বদরুল হায়দার (৫০)।