বুধবার , ১৩ মে ২০২৬
বুধবার , ১৩ মে ২০২৬
হোমবিশ্বকালি সংকটে কিছু পণ্যের প্যাকেজিং সাদা-কালো করছে জাপানের কালবি

কালি সংকটে কিছু পণ্যের প্যাকেজিং সাদা-কালো করছে জাপানের কালবি

favicon
ভোরের আলো ডেস্ক:
কালি সংকটে কিছু পণ্যের প্যাকেজিং সাদা-কালো করছে জাপানের কালবি

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে কালি সরবরাহ সংকট দেখা দেওয়ায় জাপানের জনপ্রিয় স্ন্যাকস প্রস্তুতকারী প্রতিষ্ঠান কালবি ইনকর্পোরেটেড তাদের কিছু পণ্যের প্যাকেজিং সাময়িকভাবে সাদা-কালো করার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (১৩ মে) টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, সরবরাহ শৃঙ্খলে চাপ কমাতে এবং উৎপাদন অব্যাহত রাখতে প্রতিষ্ঠানটি এ পদক্ষেপ নিয়েছে।

এক বিবৃতিতে কালবি ইনকর্পোরেটেড জানায়, পণ্যের স্থিতিশীল সরবরাহ বজায় রাখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী ২৫ মে থেকে কোম্পানিটির ১৪টি পণ্যের প্যাকেজিংয়ে রঙের ব্যবহার সীমিত করে মাত্র দুটি রঙ ব্যবহার করা হবে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং কাঁচামালের ঘাটতি মোকাবিলায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাময়িক এই পরিবর্তনের মাধ্যমে উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রাখাই তাদের প্রধান লক্ষ্য।