তাইওয়ান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন শি জিনপিং
তাইওয়ান ইস্যু ভুলভাবে পরিচালনা করা হলে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক বিপজ্জনক পরিস্থিতিতে পৌঁছাতে পারে এবং এমনকি সংঘাতের আশঙ্কাও তৈরি হতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
বৃহস্পতিবার দুই দেশের রাষ্ট্রপ্রধানের দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ সতর্কবার্তা দেন। শি জিনপিং বলেন, বাণিজ্য আলোচনায় ইতিবাচক অগ্রগতি হলেও তাইওয়ান ইস্যুই যুক্তরাষ্ট্র–চীন সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়।
তিনি আরও উল্লেখ করেন, এই বিষয়টি সঠিকভাবে পরিচালনা করা না হলে দুই দেশের সম্পর্ক গুরুতর সংকটের দিকে যেতে পারে এবং সংঘর্ষ এমনকি যুদ্ধের পরিস্থিতিও তৈরি হতে পারে।