শনিবার , ১৬ মে ২০২৬
শনিবার , ১৬ মে ২০২৬
হোমবিনোদনকারিনা কায়সার আর নেই, শোকে ভেঙে পড়েছেন বাবা কায়সার হামিদ

কারিনা কায়সার আর নেই, শোকে ভেঙে পড়েছেন বাবা কায়সার হামিদ

favicon
ভোরের আলো ডেস্ক:
কারিনা কায়সার আর নেই, শোকে ভেঙে পড়েছেন বাবা কায়সার হামিদ

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভারজনিত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার বাবা, সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ। তিনি জানান, চেন্নাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মেয়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক পোস্টে কায়সার হামিদ লেখেন, “আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে আমাদের ছেড়ে চলে গেছে। তার কোনো ভুলত্রুটি বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন।” পাশাপাশি এই কঠিন সময়ে পাশে থাকা সবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হন কারিনা। পরে তার শরীরে সংক্রমণ ধরা পড়ে এবং হেপাটাইটিস এ ও ই–জনিত জটিলতায় লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি হলে প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে।

উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানে Christian Medical College হাসপাতালে তার চিকিৎসা চলছিল। চিকিৎসকেরা ফুসফুসের চিকিৎসার পাশাপাশি লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও নিচ্ছিলেন।

কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পাওয়া কারিনা সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজ নিয়েও ব্যস্ত ছিলেন।