দুপুরের মধ্যে ১৪ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের ১৪ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
রোববার (১৭ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, সম্ভাব্য ঝড়ের সময় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে বজ্রপাতের ঝুঁকি থাকায় খোলা জায়গায় অবস্থান না করার জন্যও সতর্ক করা হয়েছে।