সোমবার , ১৮ মে ২০২৬
সোমবার , ১৮ মে ২০২৬
হোমসারা দেশদেশের চার বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা, বজ্রসহ বৃষ্টি সারা দেশে

দেশের চার বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা, বজ্রসহ বৃষ্টি সারা দেশে

favicon
ভোরের আলো ডেস্ক:
দেশের চার বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা, বজ্রসহ বৃষ্টি সারা দেশে

রাজধানী ঢাকাসহ দেশের চারটি বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

রোববার সকালে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ১৪ জেলায় যে মৃদু তাপপ্রবাহ চলছে, তা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল সোমবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। একই সময়ে এসব বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার বার্তায় আরও জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে। এর প্রভাব বিস্তৃত থাকায় আবহাওয়ায় এ পরিবর্তন দেখা দিতে পারে।