‘দেবদাস’ নিয়ে মন্তব্যে ট্রলের মুখে পাকিস্তানি অভিনেত্রী দানানির মোবিন
বলিউডের কালজয়ী সিনেমা ‘দেবদাস’ নিয়ে প্রশ্ন তুলে এটিকে ‘অতিরিক্ত প্রশংসিত’ বলে মন্তব্য করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানি অভিনেত্রী দানানির মোবিন।
একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেন, সিনেমাটির গল্প নিয়ে তার প্রশ্ন রয়েছে। তার মতে, এতে একজন মদ্যপ ব্যক্তি, একজন আত্মসম্মানহীন নারী এবং জোরপূর্বক সম্পর্কের উপাদান দেখানো হয়েছে, যেখানে তিনি জাঁকজমক ও পোশাকের প্রশংসা করলেও গল্পকে দুর্বল মনে করেন।
এই মন্তব্য প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ভাইরাল হয়ে যায় এবং ভারত ও পাকিস্তানের অনেক নেটিজেন তীব্র প্রতিক্রিয়া জানান। অনেকে তার সিনেমা সম্পর্কে জ্ঞানের অভাব নিয়েও প্রশ্ন তোলেন।
সমালোচকদের একাংশ মনে করেন, ‘দেবদাস’ শুধু একটি চলচ্চিত্র নয়, বরং বাংলা সাহিত্যের বিখ্যাত ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত একটি ক্লাসিক কাহিনি।