কারিনা কায়সারের মৃত্যুতে শোক জানাতে অস্বীকৃতি অভিনেতা আবদুল্লাহ রানার
দেশের জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন অভিনেতা আবদুল্লাহ রানা। প্রয়াত অভিনেত্রীর রাজনৈতিক অবস্থানের সঙ্গে নিজের আদর্শের মিল না থাকায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
গণমাধ্যমে দেওয়া বক্তব্যে আবদুল্লাহ রানা বলেন, এ বিষয়ে তার কিছু বলার নেই। তার মতে, হয়তো শোক প্রকাশ করা উচিত ছিল, কিন্তু রাজনৈতিক মতপার্থক্যের কারণে তিনি তা করবেন না।
তিনি আরও বলেন, একজন অভিনেতার রাজনৈতিক আদর্শ থাকা স্বাভাবিক। তবে সেই আদর্শ প্রকাশের ধরন নিয়ে তার ভিন্ন মত রয়েছে। তার ভাষ্য, শিল্পীরা কাজের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরবেন, প্রকাশ্যে দলীয় কর্মকাণ্ড বা দলবাজির মাধ্যমে নয়।
তবে রাজনীতিতে শিল্পীদের অংশগ্রহণকে পুরোপুরি অস্বীকার করেননি তিনি। আবদুল্লাহ রানা বলেন, রাজনীতি খারাপ কিছু নয়। একজন অভিনেতা রাজনীতি করতে পারেন, আবার একজন রাজনীতিবিদও অভিনয়ে যুক্ত হতে পারেন।
গত ১৫ মে ভারতের Chennai-এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান Karina Kaiser। আজ রোববার তার মরদেহ দেশে আনা হবে। পরে ঢাকার ডিওএইচএস মাঠে জানাজা শেষে মুন্সীগঞ্জের গজারিয়ায় তাকে দাফন করা হবে।