মঙ্গলবার , ১৯ মে ২০২৬
মঙ্গলবার , ১৯ মে ২০২৬
হোমবিশ্বমধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যে সৌদিতে যুদ্ধবিমান ও হাজারো সৈন্য পাঠাল পাকিস্তান

মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যে সৌদিতে যুদ্ধবিমান ও হাজারো সৈন্য পাঠাল পাকিস্তান

favicon
ভোরের আলো ডেস্ক:
মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যে সৌদিতে যুদ্ধবিমান ও হাজারো সৈন্য পাঠাল পাকিস্তান

চলমান ইরান যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সৌদি আরবে যুদ্ধবিমান, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও হাজারো সৈন্য মোতায়েন করেছে পাকিস্তান।

নিরাপত্তা সূত্র ও সরকারি সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, পাকিস্তান সৌদিতে প্রায় ৮ হাজার সৈন্য, একটি স্কোয়াড্রন যুদ্ধবিমান এবং একটি বিমান প্রতিরক্ষা ইউনিট পাঠিয়েছে। সংশ্লিষ্ট স্কোয়াড্রনে সাধারণত ১২ থেকে ২৪টি যুদ্ধবিমান থাকে।

জানা গেছে, সৌদি আরবে সম্ভাব্য যেকোনো আক্রমণ প্রতিরোধে সহযোগিতার উদ্দেশ্যে এই সামরিক মোতায়েন করা হয়েছে। উভয় দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা চুক্তির আওতায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রিপোর্ট অনুযায়ী, মোতায়েনকৃত যুদ্ধবিমানগুলোর মধ্যে চীনের সঙ্গে যৌথভাবে নির্মিত জেএফ-১৭ যুদ্ধবিমানও রয়েছে। পাশাপাশি দুটি ড্রোন স্কোয়াড্রনও পাঠানো হয়েছে বলে জানা গেছে।

তবে এ বিষয়ে পাকিস্তানের সামরিক ও পররাষ্ট্র দপ্তর এবং সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

গত বছর স্বাক্ষরিত একটি গোপন প্রতিরক্ষা চুক্তির আওতায় উভয় দেশ একে অপরের নিরাপত্তায় সহযোগিতার বিষয়ে সম্মত হয় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।