মঙ্গলবার , ১৯ মে ২০২৬
মঙ্গলবার , ১৯ মে ২০২৬
হোমসারা দেশনোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকচাপায় মাদরাসা মুহতামিম নিহত, স্ত্রী ও দুই সন্তান আহত

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকচাপায় মাদরাসা মুহতামিম নিহত, স্ত্রী ও দুই সন্তান আহত

favicon
ভোরের আলো ডেস্ক:
নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকচাপায় মাদরাসা মুহতামিম নিহত, স্ত্রী ও দুই সন্তান আহত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় মাওলানা বেলাল হোসাইন ফতেহপুরী (৫০) নামের এক মাদরাসার মুহতামিম নিহত হয়েছেন। একই ঘটনায় তার স্ত্রী ও দুই সন্তান গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৮ মে) দুপুরে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেলাল হোসাইন নোয়াখালীর সেনবাগ উপজেলার ফতেহপুর গ্রামের বাসিন্দা এবং ফতেহপুর ইসলামিয়া মাদরাসার প্রধান মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তিনি চৌমুহনীর একটি হাসপাতালে চিকিৎসা শেষে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আহত স্ত্রী ও দুই সন্তানকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।