বৃহস্পতিবার , ২১ মে ২০২৬
বৃহস্পতিবার , ২১ মে ২০২৬
হোমবিশ্বইবোলা আতঙ্কে স্থগিত ভারত–আফ্রিকা ইউনিয়ন শীর্ষ সম্মেলন

ইবোলা আতঙ্কে স্থগিত ভারত–আফ্রিকা ইউনিয়ন শীর্ষ সম্মেলন

favicon
ভোরের আলো ডেস্ক:
ইবোলা আতঙ্কে স্থগিত ভারত–আফ্রিকা ইউনিয়ন শীর্ষ সম্মেলন

নয়াদিল্লিতে ২৮ থেকে ৩১ মে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা চতুর্থ ভারত–আফ্রিকা ইউনিয়ন শীর্ষ সম্মেলন স্থগিত করা হয়েছে।

আফ্রিকায় ইবোলা প্রাদুর্ভাবকে কেন্দ্র করে উদ্ভূত জনস্বাস্থ্য পরিস্থিতির কারণে সর্বসম্মত সিদ্ধান্তে সম্মেলনটি স্থগিত করা হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকার, আফ্রিকান ইউনিয়নের চেয়ারপার্সন এবং আফ্রিকান ইউনিয়ন কমিশনের মধ্যে ধারাবাহিক আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আফ্রিকার বিভিন্ন দেশে ইবোলা পরিস্থিতি নিয়ে উভয় পক্ষ আলোচনা করেছে এবং প্রাদুর্ভাব মোকাবেলায় আফ্রিকা সিডিসি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।